বাংলাদেশ সময়বাংলা তারিখহিজরি তারিখ
Bengal Wave-এর মূল লোগোBengalWaveইতিহাস, সংবাদ ও সংস্কৃতির প্রতিচ্ছবি
রাজনীতি

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি নৈতিক শিক্ষা, কর্মসংস্থান ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার তুলে দিচ্ছেন ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত

মাদক নির্মূলে অভিযান ও আইন প্রয়োগের সঙ্গে সামাজিক পরিবর্তনও প্রয়োজন বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাঁর মতে, কার্যকর নীতি, নৈতিক শিক্ষা, অর্থনৈতিক সুযোগ এবং আসক্তদের পুনর্বাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার তেজগাঁওয়ে এফডিসিতে মাদক নিয়ন্ত্রণ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, মাদকের ব্যবসা ও অপরাধ দমনের পাশাপাশি আসক্তদের চিকিৎসায় সমান গুরুত্ব দরকার। তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এবং সামাজিক সংগঠনকেও এই উদ্যোগে যুক্ত হতে হবে।

তিনি মাদক পরীক্ষার সক্ষমতা বাড়ানো, দ্রুত বিচার এবং অনলাইনে মাদক বেচাকেনার নজরদারির ওপরও গুরুত্ব দেন।

প্রতিযোগিতায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজকে হারিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।

সূত্র: যুগান্তর
← সর্বশেষ সংবাদে ফিরুন